কন্যাশ্রীর সাফল্য তুলে ধরতে সাইকেলে ভারত ভ্রমণ কোচবিহারের শংকরের - The News Lion

কন্যাশ্রীর সাফল্য তুলে ধরতে সাইকেলে ভারত ভ্রমণ কোচবিহারের শংকরের




দি নিউজ লায়ন ; লক্ষ্য মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পকে ভারতের অন্যান্য রাজ্যে পৌঁছে দেওয়া। আর সেই উদ্দেশ্যে সাইকেল নিয়ে কোচবিহার থেকে অভিযান শুরু করলেন ষাটোর্ধ্ব শংকর। কিভাবে মমতার উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প বাংলার ছাত্রীদের স্কুল মুখী করেছে তাদের উচ্চশিক্ষার যাবতীয় চিন্তা দূর হয়েছে সেই সমস্ত কিছু তুলে ধরবেন শংকর ঘুরবেন ভারতের প্রতিটি রাজ্যে।


ছোটবেলা থেকেই সমাজ সেবায় নিয়োজিত ছিলেন তিনি। এবার লক্ষ‍্য মুখ্যমন্ত্রীর কালজয়ী প্রকল্প "কন্যাশ্রী"এর প্রচারে গোটা ভারত পাড়ি দেওয়া। সোমবার কোচবিহার মাথাভাঙ্গা থেকে তার যাত্রা শুরু হলো। নয় হাজার কিলোমিটার যাত্রাপথ তিনি সম্পূর্ণ করবেন ১৯৫৫  সাল থেকে তার সাথে থাকা একমাত্র সঙ্গী সাইকেল নিয়ে। তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন মাথাভাঙ্গার আপামর জনসাধারণ সহ তৃণমূল মহিলা নেত্রী তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারপারসন ডক্টর কল্যানী পোদ্দার। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার যাত্রার সাফল‍্য কামনা করেছেন তিনি। 


মমতার  বিভিন্ন জনহিতকর প্রকল্প গুলোকে প্রচারের আলোয় তুলে ধরতে দেশ জুড়ে সাইকেল যাত্রায় বের হলেন শিশির বর্মন (শঙ্করদা)। মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড় থেকে সাইকেল যাত্রা শুরু করেন তিনি। সাইকেল যাত্রা শুরু করার সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের নাম লেখা ফেস্টুন গায়ে জড়িয়ে সাইকেল যাত্রায় বের হন শিশির বাবু। তিনি প্রত্যেকদিন ১০০ কিলো মিটার সাইকেল যাত্রা করবেন বলে জানিয়েছেন। 


তাঁর সাইকেল যাত্রায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারের পাশাপাশি করোনা নিয়েও মানুষকে সচেতন করার কাজ করবেন। তিনি বলেন, “এরাজ্যের মানুষ যাতে মমতার  চালু করা বিভিন্ন প্রকল্প গুলো সম্পর্কে জানতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য গুলো যাতে এই প্রকল্প গুলো চালু করার উদ্যোগ নিয়ে সেখানকার মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে, সেই লক্ষ্যেই তাঁর এই সাইকেল যাত্রা।” 


কোচবিহার জেলা তৃণমূল নেত্রী কল্যাণী পোদ্দার বলেন, “শিশির বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। মুখ্যমন্ত্রী বহু জনহিতকর প্রকল্প চালু করেছেন। তাঁর চালু করা ওই প্রকল্প গুলোর জন্য রাজ্যের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। আর সেই প্রকল্প গুলোর কথা প্রচার করতে শিশির বাবুর সাইকেল র‍্যালির উদ্যোগ সত্যি প্রশংসনীয়।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.